আবারও নৌকাডুবি : যমুনায় ৭ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১৫

image_92412_0-300x170

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিটুয়ানী এলাকায় যমুনা নদীতে যাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা ডুবে সাত জনের মরদেহ উদ্ধার ও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন। তবে মরদেহ উদ্ধার হওয়া ছয় জনের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌহালীর মিটুয়ানী থেকে নারী-শিশুসহ ৪০/৫০ জন যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চর সলিমাবাদ যাচ্ছিল। নৌকাটি ছাড়ার পর প্রচন্ড স্রোত ও ঘূর্নাবর্তের কারণে নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি সেতুর সঙ্গে সজোড়ে ধাক্কা লাগলে তা উল্টে তলিয়ে যায়। এসময় কয়েক জন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও অন্যান্যরা স্রোতে ভেসে যায়।

এরপর স্থানীয়রা অভিযান চালিয়ে ৪ জনের লাশ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে নদী থেকে আরো তিন জনের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো সাত। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে যোগ দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে অসুস্থদের চিকিৎসা দিচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নিতে ঢাকা থেকে ডুবুরী দল রওনা হয়েছে।

–যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী