আবারও জিএসপি সুবিধা পাওয়া যাবে : অর্থ উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের শর্ত মানলে আবারও বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো দ্রুত সমাধান করা হবে। বিষয়টি সম্পর্কে হেলেন লাফেভকে আশ্বস্ত করা হয়েছে। তাদের শর্ত পালন করলে জিএসপি সুবিধা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়নের অর্থায়ন নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত নয়। কারণ দেশটির বেশিরভাগ অর্থই অনুদান।

প্রসঙ্গত, কর্ম পরিবেশ উন্নত করার শর্ত দিয়ে ২০১৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে। তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের পর কল-কারখানায় কাজের পরিবেশ উন্নত না হওয়া ইত্যাদিকে দায়ী করে দেশটি। অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির ওপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরোলেও তা প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান