আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় নিহত ৩০

30250-untitled-13আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে বৃহস্পতিবার ন্যাটোর এক বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানান।

কুন্দুজে তালেবান বিরোধী এক অভিযানের সময় বন্দুকযুদ্ধে দুই মার্কিন সৈন্য এবং আফগান বিশেষ বাহিনীর তিন সদস্য নিহত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে এই বিমান হামলা চালানো হয়। তবে ঘটনা দু’টি পরস্পর সম্পর্কিত কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

প্রাদেশিক মুখপাত্র মাহমুদ দানিশ এএফপিকে বলেন, ‘আফগান বাহিনী ও কোয়ালিশন বাহিনী তালেবানদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে। বোমা বর্ষণে ৩০ জন বেসামরিক নাগরিক শাহাদত বরণ করে এবং অপর ২৫ জন আহত হয়।

পুলিশের মুখপাত্র মাহমুদুল্লাহ আকবরিও হতাহতের একই পরিসংখ্যান দেন। তবে তিনি নিহতের মধ্যে তিন মাস বয়সী শিশুসহ বেশ কয়েকজন থাকার কথা উল্লেখ করেন।

এ বিমান হামলার পর হতাহতদের কয়েক জন আত্মীয়স্বজন লাশ নিয়ে সরকারি দফতরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানায়।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক