আঙ্কারায় বিস্ফোরণে নিহত ২ আত্মঘাতী

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের রাজধানী আঙ্কারায় পুলিশের অভিযান চলাকালে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাদের সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। পুলিশ কর্মকর্তারা ওই দুই সন্দেহভাজনকে আত্মসমর্পণ করতে বললে তারা এ বিস্ফোরণ ঘটায়।শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, তারা গাড়িতে বোমা পেতে রাখার প্রস্তুতি নিচ্ছিল।

image-1248

ঘটনাস্থল পরিদর্শনকালে আঙ্করার গভর্ণর এরকান তোপাকা সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দিয়ারবাকির থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালায়।

দিয়ারবাকির তুরস্কের দক্ষিণপূর্বে অবস্থিত একটি প্রদেশ। সেখানকার অধিকাংশ বাসিন্দাই কুর্দি। গত বছর পিকেকের সঙ্গে তুরস্ক সরকারের দুই বছরের অস্ত্রবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই অঞ্চলে পুনরায় সহিংসতা শুরু হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক