অলিম্পিকে হিজাব বনাম বিকিনি, সামাজিক মাধ্যমে বিতর্ক

 

স্পোর্টস ডেস্ক :মিসরীয় ক্রীড়াবিদ দোয়া এলঘোবাসে বলেছেন, হিজাব তাকে ক্রীড়াঙ্গন থেকে সরিয়ে রাখেনি। প্রথমবারের মতো মিসরীয় দল হিসেবে অলিম্পিকে অংশগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন দোয়া ও তার সঙ্গী নাদা মেওয়াদ।হিজাব পরে বিচ ভলিবলে অংশ নেওয়ার ঘটনাও এই প্রথম।

ef566bdec5613d2d56f557333f3518bf-57aa1091a2c0e

রবিবার কোপাকাবানা বিচে জার্মান দলের সঙ্গে ২১-১২ ও ২১-১৫ ব্যবধানে হেরে যায় মিসরীয় দল। টুর্নামেন্ট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোয়া বলেন, ‘আমি গত দশ বছর ধরে হিজাব পরছি, এতে আমার পছন্দের কোন কাজ করতে কোন রকম অসুবিধা হয়নি। বিচ ভলিবল আমার অত্যন্ত প্রিয় খেলা। পৃথিবীর এতগুলো দেশের মধ্যে মিসরের পতাকা তুলে ধরতে পেরে আমি গর্বিত।’

এদিকে, একদিকে মিসরীয় দলের ফুল হাতা জামাকাপড় ও হিজাব অন্যদিকে জার্মান দলের বিকিনি পরে অংশ নেওয়া টুর্নামেন্ট সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই একে সাংস্কৃতিক বৈপরীত্য, সাংস্কৃতিক দ্বন্দ্ব ও সাংস্কৃতিক বিভাজন হিসেবে উল্লেখ করে টুর্নামেন্টের ছবি পোস্ট করছেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী বিচ ভলিবলে নারী ক্রীড়াবিদদের বিকিনি ও পুরুষ ক্রীড়াবিদদের শর্টস পরে অংশ নেওয়া বাধ্যতামূলক ছিলো। অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশন ২০১২ সালের অলিম্পিকের আগে অভিযোগ তোলে, নারী ক্রীড়াবিদদের জন্য বিকিনি বাধ্যতামূলক করা কেবল অংশগ্রহণকারী নারীদের সুগঠিত শরীর প্রদর্শন করে টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলা ছাড়া খেলার কোন কৌশল বা দক্ষতায় প্রভাব ফেলে না।

সেই থেকে নারী ক্রীড়াবিদরা ফুলহাতা জামা ও বডিস্যুট পরে খেলায় অংশ নেওয়ার অনুমতি পান। কিন্তু হিজাব পরে বিচ ভলিবলে অংশ নেওয়া খেলোয়াড় দোয়াই প্রথম।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক