অবেশেষে সন্ধান মিলল পিনাক-৬ লঞ্চটির

pinak-1ডেস্ক রির্পোট : অবেশেষে পদ্মায় ডুবে যাওয়া এমভি পিনাক-৬ নামের লঞ্চটির সন্ধান পাওয়া গেছে। এমন দাবি করলেন মুন্সীগঞ্জের মেঘনা চেইন কপ্পা এন্ড সাইকেল মার্টের পরিচালক ডুবুরি হাসান। মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি এ দাবি করেন। টানা ৮দিন সরকারিভাবে উদ্ধার তৎপরতার কোনো অগ্রগতি না পেয়ে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক উদ্ধারের কাজ সোমবার স্থগিত করেন। এরপর লঞ্চটির অবস্থান শনাক্ত করেছেন বলে দাবি করছেন মো. হাসান। খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা হবে বলে জানান তিনি।এ বিষয়ে মেঘনা চেইন কপ্পা এন্ড সাইকেল মার্টের পরিচালক মো. হাসান জানান, সোমবার সকালে সনাতন পদ্ধতিতে ২০ জনের একটি দল লঞ্চটির অবস্থান নিশ্চিত করে। এরপর চেইন কপ্পা দিয়ে মাঝ পদ্মায় লাল চিহ্নের একটি ছোট ড্রাম দিয়ে বেঁধে রাখা হয়। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়েছে বলে জানান তিনি। তবে খুব শিগগিরই লঞ্চটিকে উদ্ধার করা হবে। গভীররাত পর্যন্ত উদ্ধার কাজে অনেক অগ্রগতি পাওয়া গেছে প্রতিবেদককে নিশ্চিত করেন হাসান।

উল্লেখ্য, মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়াগামী প্রায় ৩ শতাধিক যাত্রী নিয়ে এমভি পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় ৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

bd24live.com

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী