অধিনায়কত্ব এখনও শেখার বাকি আছে তামিমের

Tamimস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার আবাহনী ক্লাবের হয়ে খেলবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল খান। দলটির নেতৃত্বের দায়িত্বও বর্তেছে তার ওপর। বুধবার ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে কর্তৃপক্ষ। দায়িত্ব পেয়ে তামিম নিজেই স্বীকার করেন, অধিনায়ক হিসাবে এখনও তার অনেক শেখার বাকি আছে।

অধিনায়কত্ব নিয়ে তামিম বলেন, ‘অধিনায়ক হিসাবে আমার এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে। তবে আমি ভাগ্যবান বেশকিছু ভালো খেলোয়াড় পেয়েছি। যাদের সঙ্গে জাতীয় দলে খেলেছি। এছাড়া আমাদের সঙ্গে সুজন ভাই রয়েছেন, তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। অনেক অভিজ্ঞদেরও পেয়েছি। জালাল ভাইও আছেন, সবাই মিলে সম্বিলিত সিদ্ধান্ত নিয়েই দল পরিচালনা করবো।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের অধিনায়ক ছিলেন তামিম। কাগজে কলমে সেরা দল করে টুর্নামেন্ট শেষে তলানিতেই অবস্থান ছিল তাদের। তাই এবার শক্তিশালী দল পেয়েও লাভ হবে না, যদি না মাঠে ভালো পারফরম্যান্স করা যায়। এটা ভালো করেই জানেন তামিম।

‘আমাদের দলটা যেভাবে তৈরি করেছে ম্যানেজমেন্ট, তা চ্যাম্পিয়ন হওয়ার মত। তবে আমি গতকালও বলেছি কাগজে কলমে ভালো হলে কিছু হয় না। খেলাটা মাঠে খেলতে হয়। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের দল হিসাবে ভালো খেলতে হবে।’

উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনেই মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের আবাহনী।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক