অতিরিক্ত বিদ্যুৎ বিল কাণ্ডে জড়িতদের শাস্তিতে বিশেষ টাস্কফোর্স

news-image

নিজস্ব প্রতিবেদক : সঠিক বিদ্যুৎ বিলের পরিবর্তে অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ। এ জন্য একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ‘টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনতে কাজ করবে টাস্কফোর্স।

বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও কোম্পানিগুলোর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে ভার্চুয়াল এই সভায় অংশ নেন- বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং বিভিন্ন দপ্তর ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকেরা।

প্রতিমন্ত্রী সভায় মানব সম্পদ উন্নয়ন, সোলার বিদ্যুৎ প্রকল্প, পিডিবির বিদ্যুৎ হাব, স্মার্ট মিটারসহ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পেপারলেস অফিস করার উপর গুরুত্বারোপ করেন। সভায় অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময়নসরুল হামিদ বলেন, কোনো অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না।

এডিপি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনায় বলা হয়, বিদ্যুৎ বিভাগ ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ বা জিওবি খাতে ৮৭ টি, প্রকল্প সহযোগিতা খাতে ১১ টি ও নিজস্ব অর্থায়নে ৬ টি সহ মোট ১০৪ টি প্রকল্প বাস্তবায়ন করছে। মে ২০২০ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আর্থিক ৭২.৩৬ শতাংশ ও ভৌত ৭০.৬১ শতাংশ অগ্রগতি হয়েছে। যা জুন ২০২০ এর মধ্যে ৯০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন