‘XXX’ ছবিতে দীপিকা

2বিনোদন ডেস্ক : নিছক গুজব নয়৷ বলিউড সুন্দরী এবার পাড়ি দেবেন হলিউডে৷ এই প্রথম হলিউডি ছবিতে কাজ করবেন বলি সুন্দরী দীপিকা পাডুকোন৷ ‘XXX- দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ ছবির পরিচালক ডি.জে কুরাসো জানিয়েছেন ছবির শ্যুট জানুয়ারিতে শুরু হলেও ফেব্রুয়ারিতে ছবির কাজে যোগ দেবেন এই বলি তারকা৷
দীপিকা ও ভিন ডিজেলের ছবি অনেক আগেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়লেও হলিউডে অভিনয়ের কথা প্রকাশ করেননি দীপিকা৷ সেই কথা নিশ্চিত করে দিলেন ‘XXX’ ছবির পরিচালক৷ কুরাসো একজন ফ্যানের প্রশ্নের উত্তরে ফেব্রুয়ারিতে দীপিকার যাওয়ার কথা উল্লখ করে টুইট করেছেন৷
গত বছরে ‘পিকু’, ‘তামাশা’, ‘বাজিরাও মস্তানি’র মতো একের পর এক ছবির ব্যস্ত ছিলেন দীপিকা৷ ২০১৬’র শুরুতেই একটু বড় চ্যালেঞ্জ নিলেন এই অভিনেত্রী৷ ঐশ্বর্য, প্রিয়াঙ্কার পথ ধরে হলিউডকেও নিজের অভিনয়ে ভরাতে চললেন তিনি৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত