নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ইব্রাহীমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শতাধিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. কামরুজ্জামান, ইব্রাহীমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রক শাহানাজ আক্তার, কেন্দ্র সচিব মাজেদুল হক, ফাউন্ডেশনের সদস্য ও শিক্ষানুরাগী লুৎফর রহমান স্বপন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, মোহাম্মদ রাসেল, মো. জুয়েল, মো. আজাদ, মোশাররফ হোসেন, নজরুল হোসেন, প্রণব, পিন্টু, মানিক মিয়া ও শাকিল মুন্সীসহ অন্যরা।

পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ৯৬ ব্যাচ’-এর সাবেক শিক্ষার্থীরা।

ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. কামরুজ্জামান বলেন, “নবীনগর উপজেলায় শিক্ষার মানোন্নয়নে আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে আরও বড় পরিসরে শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। পাশাপাশি ফাউন্ডেশন পরিচালিত একটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রত্যেক রোগীকে এক মাসের বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশা করি, আমাদের এই ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।”

এ জাতীয় আরও খবর

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি