রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

news-image

মো: সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩জনের বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটলে রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুহুল আমিন কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খাঁনপুকুর বাজারস্থ ৩নং ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যাই। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। এরই মধ্যে অফিসের ৬টি চেয়ার, ব্যানার, ছামানা এবং টিনের কিছু অংশ পুরে যায়। এঘটনায় করজগ্রাম বালিয়া পাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বিএনপি নেতা আতোয়ার রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ২৩জনকে এজাহার নামীয় এবং আরো ৭০/৮০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

এঘটনায় রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। আটক রুহুল আমিনকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। একই রাতে উপজেলার গোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির গোনা হাটখলা এলাকার পার্টি অফিসেও আগুন দেয়ার চেষ্টা করেছে দুবৃত্তরা। তবে সেখানে তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির

না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু