নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজু (৫৬)।

শনিবার (২৮ নভেম্বর) যোহরের নামাজের পর নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর উপজেলার কনিকাড়া খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কনিকাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত অনেকেই প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুনুর অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. মলাই মিয়া, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফ হোসেন রাজু। সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আশরাফ হোসেন রাজু কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম