বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়ম্বনার মুহূর্ত ছিল শাহরুখ-কাজলের রোমান্টিক দৃশ্য

news-image

বলিউডে জুটি হিসেবে সেরা কেমিস্ট্রি কাদের? এই প্রতিযোগিতায় তাঁদের নাম যে প্রথম তিনেই আসবে সে কথা নিশ্চিতভাবে বলেন দর্শকরা। তাঁরা শাহরুখ খান এবং কাজল। কিন্তু জানেন কি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে’তে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন তাঁরা? ছবি মুক্তির পর এ কথা শেয়ার করেছেন খোদ বাদশা। কিন্তু কেন দু’জনের এই জড়তা তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি নায়ক।
শুটিংয়ে ঠিক কী হয়েছিল?
শাহরুখের কথায়, ‘‘রোমান্টিক দ়ৃশ্যের শুটিংয়ে আমার আর কাজলের বোঝাপড়াটা অনেক সময়ই ক্লিক করছিল না। এমনও হয়েছে ঘনিষ্ঠ হতে গিয়ে একে অপরের সঙ্গে আমাদের মাথা ঠুকে গেছে।’’
আসলে টুইটারে এক শাহরুখ ভক্ত জানতে চেয়েছিলেন শুটিংয়ে সবচেয়ে বিড়ম্বনার মুহূর্ত কী ছিল? তার জবাবেই শাহরুখ এই তথ্য শেয়ার করেছেন।
রোহিত শেঠির ‘দিলওয়ালে’তে এক কথায় রি-ইউনিয়ন হয়েছে এই জুটির। ইতিমধ্যেই বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে ছবিটি। আর পর্দায় তাঁদের দেখে শুটিংয়ে অস্বস্তির কথা দর্শকরা বুঝতে পারেননি। বরং ফিরে পেয়েছেন এই রোমান্টিক জুটির চেনা উষ্ণতা।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে