সমর্থকদের উদ্দেশ্যে রোনালদোর যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের দুয়ো দিয়েই যাচ্ছে ক্লাবটির সমর্থকরা। রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলের ইশারায় সমর্থকদের এটা করতে না করেছেন স্পেনের সফলতম ক্লাবটির তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
স্পেনের লা লিগায় গত রবিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচটি ১০-২ গোলে জেতে রিয়াল। ম্যাচের তৃতীয় মিনিটেই দানিলোর গোলে এগিয়ে যায় রিয়াল। তবে দশম মিনিটে সমতায় ফেরার পর দ্বাদশ মিনিটে এগিয়েও গিয়েছিল ভায়েকানো।
এর পরই রিয়ালের সমর্থকদের একটা অংশ দুয়ো দিতে শুরু করে। এ সময় সমর্থকদের উদ্দেশ্য করে রোনালদোকে আঙুল দিয়ে ‘না বোধক’ ইশারা করতে দেখা যায়। ভায়েকানোর জালে রিয়ালের গোল-উত্সবে দুটি গোল করেন রোনালদো। গ্যারেথ বেল করেন চার গোল। আর করিম বেনজেমা করেন তিন গোল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান