বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি নিয়ে বিরক্ত অপু বিশ্বাস

news-image

চিত্রনায়িকা হিসেবে অপু বিশ্বাস নিজের নামের প্রতি সুবিচার করেছেন অনেক আগেই। শুরুতে অবশ্য শাকিব খানের ছায়ায় বড় হয়েছিলেন। জুটি বেঁধে অনেক ছবিতে অভিনয় করেছেন এ দুই তারকা। একটা সময় শাকিব খানও অপু বিশ্বাস নির্ভর নায়ক হয়ে পড়েছিলেন। একঘেয়েমি কাটাতে অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারেননি শাকিব। সে সময়টুকু অপু বেকার হয়ে ঘরে বসে অলস সময় কাটিয়েছেন। opobisha1এরপর শাকিবের বোধোদয় হলে ফের অপুকে নিয়ে কাজ শুরু করেন। গেল বছরের রোজার ঈদ থেকে অপুর ভাগ্য আবারও খুলে যায়। প্রত্যাবর্তনের পর খুব বেশি ছবিতে অভিনয় না করলেও যে কটিতে অভিনয় করেছেন তার সবকটি সফলতার মুখ দেখেছে। তাই তার মনে পুরনো স্টারইজমের বিষয়টি আসতেই পারে। সেই স্টারইজম থেকেই এবার ছবির সেট থেকে শুটিং না করেই ফিরে গেলেন অপু বিশ্বাস। ছবির নাম রাজনীতি। পরিচালক বুলবুল বিশ্বাস। অপুর অভিযোগ, পরিচালকের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন তিনি। শুটিং সেটে অযথাই সহকারীদের অকথ্য ভাষায় গালাগাল করেন এ পরিচালক। অপুর ভাষায়, যে পরিচালকের ছবি এখনও মুক্তিই পায়নি, তার এমন ব্যবহার সত্যিই চলচ্চিত্রের নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। তাই বাধ্য হয়ে তিনি শুটিং না করে বাড়ির পথ ধরেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে