,

বিজ্ঞাপনে আমব্রিন

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনা করতে গিয়ে পুরোটা সময়ই আলোচনায় ছিলেন লাক্স তারকা আমব্রিন। শৃংখলাভঙ্গের অভিযোগ এনে বিপিএল’র ফাইনাল ম্যাচের উপস্থাপনা থেকে এই তারকাকে বাদ দেয়া হলে তুমুল আলোচনা শুরু হয়।
আমব্রিন অবশ্য দাবী করেছেন, নৈতিকতার বাইরে কোন কাজ করতে চান নি বলে তাকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। সব মিলিয়ে বিপিএল আলোচনার অন্যতম নাম হয়ে উঠেছিলেন আমব্রিন।
ইএসপিএন’র জরিপে সেরা আবেদনময়ী ক্রিকেট উস্থাপিকার তকমাটাও পেয়েছেন। শেষ হয়েছে বিপিএল উন্মাদনা। আমব্রিন আবারো ব্যস্ত হলেন পুরনো রূপে। আমব্রিন মূলত মডেল ও অভিনেত্রী। সম্প্রতি একটি হাসপাতালের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন এই তারকা।
ডিসেম্বর মাসেই নতুন নামে যাত্রা শুরু করেছে ‘আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল’। এখন থেকে এই হাসপাতালের নাম ‘ইউনিভার্সেল কার্ডিয়াক হসপিটাল’। এই খবরটি সবার কাছে জানাতেই নির্মাণ করা হচ্ছে নতুন একটি বিজ্ঞাপন। এতে মডেল হলেন আমব্রিন।
হাসপাতালটির পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘হাসপাতালের নতুন নামকরণ এবং বিভিন্ন ধরনের উন্নত সেবা সম্পর্কে সবাইকে জানাতেই এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। এটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এরই মধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ