বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৩ বছর পর ইরাকে সুন্দরী প্রতিযোগিতা

news-image

বিনোদন ডেস্ক : রক্তে ধোয়া রণাঙ্গনে ফুল ফুটল। ১৯৭২ এর পর ইরাক পেল তার জাতীয় সুন্দরী। ৪৩ বছর পর সুন্দরী প্রতিযোগিতায় নতুন 'মিস ইরাক' সবুজ চোখের শায়মা।

মাঝের চার দশক ইরাকে ছিল অন্য ইতিহাস। সাদ্দামের স্বৈরাচার, দু'দুবার উপসাগরীয় যুদ্ধ, আইসিসের উত্থানে আরব সংস্কৃতির মরুদ্যানকে গিলে খেল মৌলবাদের মরুভূমি। সেই মরুভূমিতেই আবার সবুজের ছোঁয়া।

ফতোয়া অগ্রাহ্য করেই সাহস দেখান ওরা কয়েকজন। সুইম শ্যুট ইভেন্ট নেই। ককটেল পার্টিও নেই। মাপকাঠি শুধু স্মার্টনেস, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্ত্বা এবং পুরস্কারের টাকায় কী করতে চান, তার পরিকল্পনা।

বাগদাদের অভিজাত হোটেলের বলরুমে হয়ে গেল সুন্দরী প্রতিযোগিতার ফল ঘোষণা। সবাইকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন কিরকুকের কুড়ি বছরের সুন্দরী সবুজ চোখের শায়মা আবদেলরাহমানাস। শায়মা জানান, তিনি পুরস্কারের টাকায় শরণার্থী শিবিরে শিক্ষা অভিযান চালাবেন। -জিনিউজ

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে