,

ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১৩ সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চকর এক চতুর্থ দিনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু সেই রোমাঞ্চের মঞ্চটা পুরোপুরি দখল করে নিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। নির্দিষ্ট করে বলছে কেন উইলিয়ামসন। তাঁর অনবদ্য এক সেঞ্চুরিতেই যে হ্যামিল্টন টেস্ট ৫ উইকেটে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয়টাও সম্পন্ন করল ম্যাককালাম-বাহিনী।
টেস্টটা জেতার সম্ভাবনা ছিল শ্রীলঙ্কারও। বিশেষ করে প্রথম তিন তিনে যেভাবে বোলাররা দাপট দেখিয়েছেন, তাতে কিউইদের শেষ ৫ উইকেট ফেলে দেওয়া খুবই সম্ভব ছিল লঙ্কানদের। বিশেষ করে দুষ্মন্তা চামিরা যে ফর্মে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সম্ভাবনার ধারেকাছেও যেতে পারেনি তারা। চামিরা-লাকমাল-হেরাথদের অকার্যকর বানিয়ে উইলিয়ামসন দারুণভাবেই বের করে নিয়েছেন ম্যাচটা।
হ্যামিল্টন নিউজিল্যান্ডের জন্য মোটেও ‘পয়া’ ভেন্যু নয়। হ্যামিল্টনের এই সেডন পার্কেই সর্বশেষ ৬ টেস্টের ৪ টিতেই হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সর্বশেষ হারও এই সেডন পার্কেই। কিন্তু সেই সেডন পার্কেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এক অনন্য রেকর্ডের অধিকারী দলটি। ঘরের মাঠে টানা ১৩টি টেস্টেই যে জয় পায়ে এসে লুটিয়ে পড়েছে কিউদের। ব্রেন্ডন ম্যাককালামও নিজেকে একজন সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন। তাঁর নেতৃত্বে হ্যামিল্টনের টেস্ট নিয়ে ১১টি টেস্ট জিতল নিউজিল্যান্ড, যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জয়ের সমান (জিওফ হাওয়ার্থ নিউজিল্যান্ডের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক)। ২৮টি টেস্ট জিতে নিউজিল্যান্ডের সেরা অধিনায়ক স্টিভেন ফ্লেমিংই।
কেন উইলিয়ামসন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কোনো সুযোগই দেননি। চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৭ রান, হাতে ছিল ৫ উইকেট। উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৭৮ রানে। বিজে ওয়াটলিং ছিলেন নতুন ব্যাটসম্যান। কিন্তু আজ সকালে চতুর্থ দিনের খেলা স্থায়ী হল মাত্র ১২ ওভার।
৭২ বল স্থায়ী সেশনে উইলিয়ামসনই খেললেন ৪৪টি বল। আগের দিনের ৭৮ রানের সঙ্গে যোগ করলেন আরও ৩০ রান। বিজে ওয়াটলিং ৩৬ বল খেলে অপরাজিত রইলেন ১৩ রান করে। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ