বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজ টুর্নামেন্টে সেরা

news-image

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে লিওনেল মেসি ও নেইমারের মতো দুর্দান্ত ফর্মে থাকা তারকারা ছিলেন না। তারপরও একাই হ্যাটট্রিক করে গুয়াংজু এভারগ্র্যান্ডকে হারিয়ে বার্সেলোনাকে ক্লাব বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নিয়ে আসেন লুইস সুয়ারেজ।
রোববার জাপানের ইয়োকোহামাতে রিভার প্লেটের বিপক্ষে ফাইনালেও স্বরূপে দেখা গেছে সুয়ারেজকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে জোড়া গোল করে ক্লাব বিশ্বকাপে বার্সেলোনাকে ইতিহাস গড়তে সাহায্য করেন এই উরগুইয়ান। জোড়া গোলের ফলে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল নিয়ে এবার টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
টুর্নামেন্ট সেরা হওয়ায় ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল পুরস্কার উঠে সুয়ারেজের হাতে। এর আগে টুর্নামেন্ট সেরা এই পুরস্কার জেতেন ফ্রাঙ্ক রিবেরি, সার্জিও রামোস এবং ওয়েন রুনির মতো খেলোয়াড়রা।
এদিকে বার্সেলোনার সর্বোচ্চ ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপায় অবদান ছিল দলটির প্রাণ ভোমরা লিওনেল মেসির। এর আগে ২০০৯ এবং ২০১১ সালে ক্লাবটিকে শিরোপা জেতাতে সাহায্য করেছেন আর্জেন্টাইন এই তারকা। দারুণ পারফর্মের জন্য তিনি ক্লাব বিশ্বকাপের সিলভার বল এবং অভিজ্ঞ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা জেতেন ব্রোঞ্জ বলের পুরস্কার।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে