বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সুপার লিগে সাকিবের চড়া দাম

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছর প্রথম বারের মতো পাকিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। ৪ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ।
পাঁচ ফ্রেঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জন্য ৩০৮ ক্রিকেটারকে বাছাই করেছে পিএসএল গভর্নিং কাউন্সিল। এতে দেশি (পাকিস্তানের) ক্রিকেটারের সংখ্যা ১৩৭ জন ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৭১ জন।
পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং পর্যায়ক্রমে এই পাঁচ শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাংলাদেশের একমাত্র সাকিব-আল-হাসানই রয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। এর মানে দাঁড়ায় সাকিব কে কিনতে হলে চড়া দামে কিনতে হবে। ১ লাখ ৪০ হাজার ডলারে কিনতে হবে সাকিবকে। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ১ কোটি টাকার বেশি।
ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা না হলেও গোল্ড ক্যাটাগরিতে জায়গা হয়েছে পাঁচ বাংলাদেশির। এরা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস। এই ক্যাটাগরির মূল্য ধরা হয়েছে ৫০ হাজার ডলার।
সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। এ ক্যাটাগরির পারিশ্রমিক ২৫ হাজার ডলার। বাংলাদেশের মোট ১০ খেলোয়াড় জায়গা পেয়েছে পাকিস্তান সুপার লিগে।
এ মাসের ২১ ও ২২ ডিসেম্বর তারিখে ক্রিকেটারদের দলে টানবে পাঁচ ফ্রেঞ্চাইজি। প্রত্যেক ফ্রাঞ্চাইজি ২০ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৪ জন বিদেশি খেলোয়াড়কে অবশ্যই ম্যাচে খেলাতে হবে। শনিবার পিসিবি ও পিএসএল এক বিবৃতিতে জানায় ক্রিকেটারদের যে পারিশ্রমিক তারা নির্ধারণ করেছেন, সেটি ফ্রেঞ্চাইজিদের দিতে হবে।

এ জাতীয় আরও খবর

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন