বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

news-image

হিমালয় জয় করলো বাংলাদেশের ১৪ বছর বয়সী মেয়েরা। আজ স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ময়মনসিংহের প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের মেয়ে মারিয়ার গোলে শিরোপা উৎসবে মেতেছে বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর আর্মি ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড স্পোর্টস সেন্টারে ম্যাচটি হয়েছে। তবে এই ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল গত ২৫ এপ্রিল। সেদিন দশরথ স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর দুইটায় এই খেলার সময় ছিল। কিন্তু সেদিনই সকাল ১১টা ৫৬ মিনিটে ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে নেপাল। কাঠমান্ডু ধ্বংস শহরে পরিণত হয়। খেলাটি স্থগিত করা হয়। আট মাস পর অনুষ্ঠিত সেই ফাইনালে বাংলাদেশের মেয়েরা জিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে এনে দিলো চমৎকার অর্জন।

ফাইনালে বাংলাদেশের মেয়েদের ছিল আধিপত্য। শুরু থেকেই নেপালকে আক্রমণে বিপর্যস্ত করে বাংলার মেয়েরা। খেলার ১৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে নেয়া দারুণ এক শটে লক্ষ্যভেদ করে মারিয়া নাচিয়ে তোলেন বাংলাদেশ দলকে। উজ্জীবিত বাংলাদেশ দল আরো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্রথমার্ধেই। কিন্তু অধিনায়ক কৃষ্ণা রানি সরকার নেপালী গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। পুরো ম্যাচেই দারুণ খেলেছেন কৃষ্ণা। দ্বিতীয়ার্ধে আরো একটি সুযোগ পেয়েও ভাগ্যের সহায়তা পাননি বলে গোল করতে পারেননি।

বাংলাদেশের এই অনূর্ধ্ব-১৪ দল ময়মনসিংহের কলসিন্দুরের ১০ ফুটবলারে সাজানো। বাকি আটজন ভিন্ন ভিন্ন জেলার। জাতীয় দলটির সাথে তাই জড়িয়ে গেছে গ্রাম কলসিন্দুরের নাম। ফাইনালেও ওই গ্রামের খেলোয়াড়ের গোল জেতালো বাংলাদেশকে।
 
এপ্রিলে এই আসরে বাংলাদেশের মেয়েরা দুরন্ত দাপট দেখিয়েছিল। ভুটানকে তারা হারিয়েছিল ১৬-০ গোলে। ভারতের সাথে ম্যাচটি করেছিল ১-১ গোলে ড্র। সেমিফাইনালে এশিয়ার অন্যতম বড় শক্তি ইরানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল বাংলাদেশের মেয়েরা। সেই ফাইনালটি আট মাস পর জয় করে দেশের মুখ উজ্জ্বল করলো তারা।   

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা