বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আজ ভারতের প্রতিনিধি অদিতি

news-image

আর খানিক বাদেই চীনের সানিয়া বিউটি থিয়েটারে শুরু হতে চলেছে ৬৫তম মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা। ভারতীয় সময় সন্ধ্যায় ৬টায় বিশ্বের বিভিন্ন দেশের ১১৩ জন প্রতিযোগীর সঙ্গে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নামছেন অদিতি আর্য। তিনি এ বছর মার্চে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। বিজনেস স্কুল থেকে পাশ করে বেরনোর পর দিল্লির একটি বড় অডিট ফার্মের হয়ে কাজ করতেন অদিতি। এ ছাড়াও কয়েকটি এনজিও-র সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মেগান ইয়ং। ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন মেগান। তবে তাঁর আসল প্রেম কিন্তু অভিনয়। ফিলিপিন্সে মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি তিনি টিভি শো সঞ্চালনা করেন। গত বছরের মিস ওয়ার্ল্ড রোলেন স্ট্রস-কে ক্রাউন পরিয়ে দেন মেগান। এ বছর সেই কাজটি করতে চলেছেন রোলেন। সে সময় স্টেজে এক সঙ্গে তিন জন মিস ওয়ার্ল্ড উপস্থিত থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা