,

আজ নামছেন মেসি-নেইমারও

news-image

নেইমার না হয় আগে থেকেই ইনজুরিতে। কিন্তু বিশ্ব ক্লাব কাপের সেমিফাইনালে লিওনেল মেসি খেললেন না কেন? আর্জেন্টিনার এক সাংবাদিকের কাছে ব্যাপারটি মনে হয় ‘রহস্যময়’। ফাইনালের আগে লুই এনরিকের কাছে তিনি প্রশ্নটি পাড়লে বার্সেলোনা কোচ হেসেই খুন, ‘আহ্্, আমাকে ছেড়ে দাও! এখানে কোনো রহস্য নেই। আমরা ওকে লুকিয়ে রাখিনি।’mee

আজ রিভার প্লেটের বিপক্ষে ফাইনালে আর অমন প্রশ্ন ওঠার সুযোগ নেই। এনরিকের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই যে অনুশীলনে নেমে পড়েন মেসি! দাপিয়ে বেড়ান ইয়োকোহামা স্টেডিয়ামজুড়ে। আজ তাঁর খেলা নিয়ে তেমন কোনো অনিশ্চয়তা নেই আর। নেইমারও খেলছেন প্রায় নিশ্চিতভাবে। সঙ্গে সেমিফাইনালে হ্যাটট্রিক করা লুই সুয়ারেস তো রয়েছেনই। বিশ্ব ক্লাব কাপের শিরোপা জয়ের অভিযানে বিশ্বসেরা ত্রিফলাই তাই মাঠে নামাতে পারছে বার্সেলোনা। এই বার্সাকে টপকে শ্রেষ্ঠত্বের মুকুট জেতা তো রিভার প্লেটের জন্য অসম্ভব প্রায়!

বার্সেলোনা কোচ লুই এনরিকে ফাইনালের আগের দিনও দলের সেরা দুই তারকার খেলার ব্যাপারটা খোলাসা করেননি। ‘মেসি ও নেইমারের অগ্রগতি ভালোই হচ্ছে’—এটুকুই বলেছেন শুধু। প্রতিপক্ষ কোচ মার্সেলো গ্যালার্দোর মনে যা-ই থাকুক, মুখে অবশ্য বলেছেন ভিন্ন কথা, ‘আমরা চাই, মেসি-নেইমার-সুয়ারেস সবাই খেলুক।’naimar ফরোয়ার্ড লাইনে এই তিনজন থাকলে বার্সার জয়টা হয়তো কেবলই সময়ের ব্যাপার। তবে কাগজ-কলমের হিসাবের প্রতিফলন যে মাঠের ফুটবলে সব সময় থাকে না, এনরিকের সেটি ভালো করেই জানা। জানা বলেই আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে কঠিন ম্যাচের আশঙ্কা বার্সেলোনা কোচের, ‘এটি ফাইনাল এবং সেখানে কঠিন ম্যাচই হওয়ার কথা। আমরা এখানে এসেছি বিশ্বসেরা ক্লাব হতে।’ রিভার প্লেটের কোচ গ্যালার্দো মুখিয়ে সেই অঘটনের জন্যই, ‘বার্সেলোনা বিশ্বের সেরা দল। তবে আমাদের জন্য এটি ইতিহাস রচনার সুযোগ।’ এএফপি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ