,

অস্ট্রেলিয়া সফরে দলে ফিরলেন যুবরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : যোগরাজ সিং চাইলেই হাত দেখার ব্যবসায় নামতে পারেন। হ্যাজেল কিচের সঙ্গে বাগদান হওয়ার পরই যোগরাজ ভবিষ্যৎ বাণী করেছিলেন স্ত্রী ভাগ্যেই দলে ফিরবেন যুবরাজ সিং। কী আশ্চর্য, কথাটি গিলতে না গিলতেই দলে ফিরে এলেন যুবরাজ। অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ভারতের জার্সি শেষ চাপিয়েছিলেন মাস বিশেক আগে। এরপর আর জাতীয় দলের ছায়াও মাড়াতে পারেননি। বয়সও ছুঁয়েছে মধ্য ত্রিশের কোটা। যুবরাজের দলে ফেরার পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়াটা কষ্টকরই ছিল। যুবরাজের বাবাই কেবল পুত্রকে ভারতীয় দলে দেখার জন্য মাঝে মধ্যেই শোরগোল ফেলে দিচ্ছিলেন। কখনো স্ত্রীভাগ্য কখনো বা পুত্রের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনির ষড়যন্ত্রের কথা বলে। কিন্তু যুবরাজ ঠিকই নিজের মতো করে কাজ চালিয়ে গেছেন। স্থানীয় বিজয় হাজারে ট্রফিতে এমন পারফরম্যান্স দেখাচ্ছেন যে, নির্বাচকদের বাধ্য করলেন তাঁকে দলে টানতে। ধোনির দলেই ডাক পেলেন যুবরাজ। 

ফেরাটা হলো একেবারে সময়মতো, বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে! এক টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে দল থেকে বাদ পড়েছিলেন। আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই ফিরলেন দলে। কাকতালীয় ঘটনা না কি ভাগ্য!

জানুয়ারিতে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে, এক বিশ্বকাপে ভিলেন বনে যাওয়া যুবরাজ নায়কের বেশেই ফিরতে পারবেন কি না আরেক বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ