,

যার বিয়ে তার খবর নাই…

news-image

বিনোদন প্রতিবেদক : ‘যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই!’ ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের অভিনেত্রী মাহিয়া মাহীর অবস্থা হয়েছে অনেকটা বাংলা এই প্রবাদটির মতো। গুজব ছড়িয়েছে বিয়ে করেছেন মাহী। অথচ নিজের বিয়ের খবর নিজেই জানেন না হালের এই অভিনেত্রী।
বিভিন্ন গণমাধ্যমে মাহিয়া মাহীর বিয়ে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর এই ব্যাপারে জানতে মাহীকে ফোন করা হলে তিনি এই প্রতিবেদকের কল ধরেই বললেন, ‘ও বিয়ের খবর জানার জন্য ফোন করেছেন? আর বলবেন না, বিরক্ত হয়ে গেছি। এক ঘণ্টায় ৫০ টির বেশি ফোন রিসিভ করেছি। আমি নাকি বিয়ে করে ফেলেছি। অথচ আমি নিজেই জানি না আমার বিয়ের খবর।’
মাহী বলেন, ‘পুরোটাই বানোয়াট। শাওন, আরিফ, হাসানসহ অনেকের নাম বলা হয়েছে। এরা সবাই আমার বন্ধু। শুধুই বন্ধু। তাঁদের কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। তাঁরা আমার খুবই ভালো বন্ধু।’
যখনই বিয়ে করেন, পাত্র হিসেবে এ সব বন্ধুর নামও কখনো আসবে না বলে জানালেন মাহী।
গুজব যে উঠল মাহী বিয়ে করেছেন! মাহী আসলে বিয়ে করছে কবে? মাহীর জবাব: ‘আমি আগেও অনেকবার বলেছি। এখনো বলছি, যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলতে পারি।’

এ জাতীয় আরও খবর

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে