,

৬০ রানে পিছিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬০ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শনিবার নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে কিউইরা। এর আগে সফরকারী শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে তাদের প্রথম ইনিংসের খেলা শেষ করে।

হ্যামিলটনের সিডন পার্কে শনিবার ব্যাটে নেমে লঙ্কান পেসার দুশমান্থ চামিরার বোলিং তোপে সুবিধা করতে পারেনি নিউজিল্যন্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন ওপেনার মার্টিন গাপটিল। আর শ্রীলঙ্কার পক্ষে দুশমান্থ চামিরা ৫টি, রঙ্গনা হেরাথ ২টি, নুয়ান প্রদ্বীপ ১টি ও সুরঙ্গা লাকমাল ১টি করে উইকেট নিয়েছেন। 

এর আগে শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে প্রথম ইনিংসের খেলা শেষ করে। দলের পক্ষে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭৭ ও মিলিন্দা সিরিবর্ধনে ৬২ রান করেন। আর কিউইদের পক্ষে টিম সাউদি ৩টি, ডগ ব্রেসওয়েল ২টি, ট্রেন্ট বোল্ট ২টি ও নেইল ওয়াগনার ১টি করে উইকেট নেন। এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ