এশিয়ায় জনপ্রিয়তায় শীর্ষে দিপীকা-প্রিয়াঙ্কা

news-image

সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয় তার একটা মাপকাঠি সামাজিক যোগাযোগের গণমাধ্যমে অনুসরণকারীর সংখ্যায়। সেই হিসেবে টুইটারে এশিয়ায় জনপ্রিয়তায় শীর্ষ দুই নারী সেলিব্রেটি দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।  টুইটারে ফলোয়ারের বিচারে এশিয়ার প্রথমেই রয়েছেন ইন্দোনেশিয়ান শিল্পী অ্যাগনেজ মো। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই বলিউড সুন্দরী  দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকোয় অভিনয়ের মাধ্যমে প্রিয়াঙ্কা এখন সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রীদের একজন। আর দীপিকা! তিনি যে ছবিতেই অভিনয় করেন, যে কোনও ধরণের চরিত্রেই তিনি সফল।

প্রথম স্থানে থাকা অ্যাগনেজ মো ইন্দোনেশিয়ার একজন গায়িকা-অভিনেত্রী। টুইটারে ফলোয়ারের বিচারে হলিউড অভিনেত্রীদের এখনও টেক্কা না দেওয়া গেলেও বলিউড একেবারেই পিছিয়ে নেই। টুইটারে মোস্ট ফলোড এশিয়ান ওম্যান-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাডুকোনের ফলোয়ারের সংখ্যা ১২.৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন।এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত