,

১০ বছর পর কানিজ সূবর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : ২০০৭ সালে সর্বশেষ অডিওর গানে কণ্ঠ দেন কানিজ সূবর্ণা। তাঁর শেষ মিউজিক ভিডিওটি এসেছে আরো দুই বছর আগে। এবার প্রায় ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই গায়িকা। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাত ফিচারিং এই গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনায় রম্য খান। আজ থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে ভিডিওটি দেখা যাবে।
এ প্রসঙ্গে কানিজ সূবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি করা হয়েছে। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।’
ডিজে রাহাত বলেন, ‘পুরো ভিডিওটির মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করেছি আমরা। ভিডিওটিতে কানিজ আপার সঙ্গে আমি নিজেও অংশ নিয়েছি। সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে।’
আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিক্সড অ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও শোনা যাবে ‘সাড়া দাওনা’ গানটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ