,

ফুটবল মাঠে রেফারির হাতে পিস্তল!

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে রেফারির কাজটা খুব সহজ নয়। দুই পক্ষের খেলোয়াড়দের বিবাদ মেটাতে প্রায়ই গলদঘর্ম হতে হয় রেফারিদের। কখনো কখনো খেলোয়াড়দের ধাওয়া খেয়ে পালাতেও দেখা যায় তাঁদের। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলার মাঠে পিস্তল বের করার ঘটনা সত্যিই বিরল। অবাক করার মতো এ ঘটনাই ঘটেছে ব্রাজিলে। পিস্তল বের করে খেলোয়াড়দের শাসিয়েছেন রেফারি।

বেলো হরিজোন্তে স্টেডিয়ামে চলছিল ব্রাজিলের নিচের সারির একটি লিগের ম্যাচ। এক খেলোয়াড়কে লাল কার্ড দেওয়া না-দেওয়া নিয়ে বিবাদে জড়িয়েছিলেন দুই পক্ষের ফুটবলাররা। কোনোমতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না রেফারি গাব্রিয়েল মুরতা। একসময় কিছু লাথি-ঘুষিও খেতে হয়েছিল তাঁকে। এর পর হঠাৎ করেই মাঠের বাইরে চলে যান মুরতা। কিছুক্ষণ পর মাঠে ফিরে আসেন একটা পিস্তল নিয়ে। খেলার মাঠে পিস্তল বের করে খেলোয়াড়দের গুলি করার হুমকি দিতে দেখা গেছে তাঁকে।

বিরল এ ঘটনার কারণে অবশ্য বিপাকে পড়তে পারেন ব্রাজিলের এই রেফারি। সীমিত সময়ের জন্য বা পাকাপাকিভাবে নিষিদ্ধ করা হতে পারে তাঁকে। ব্রাজিলের রেফারি অ্যাসোসিয়েশনের প্রধান হুলিয়ানো বোজানো অবশ্য দাঁড়িয়েছেন মাঠে পিস্তল বের করা এই রেফারির পাশে। নিজেকে রক্ষার জন্য মরিয়া হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন বোজানো। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে, সে পিস্তল বের করেছিল কারণ তার কাছে এটা ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্ন। আমরা একজন মনোচিকিৎসককে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে কথা বলব। তার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে