,

মালয়েশিয়ার কাছে কৈফিয়ত চান স্বজনেরা

‘মা, বাবা তোমাদের ছাড়া আমরা কী করব?’, ‘আমরা সত্য জানতে চাই’, ‘মালয়েশিয়ার কাছে আমরা সত্য জানতে চাই’-এ রকমই সব ব্যানার হাতে আজ নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনেরা জড়ো হয়েছিলেন চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়ার দূতাবাসের সামনে। এ সময় স্বজনদের চোখে জল, মুখে বেদনা আর রাগের ছাপ। বিক্ষুব্ধ তাঁরা।





মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক কুয়ালালামপুরে গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে ডুবে গিয়ে ধ্বংস হয়েছে। উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই। এ ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েছেন স্বজনেরা। চীনে রাস্তায় জনবিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। কিন্তু তা মানেননি স্বজনেরা। বিক্ষুব্ধ স্বজনেরা হোটেল ছেড়ে নেমেছেন। তিনটি বাসে করে রওনা হয়েছেন মালয়েশিয়ার দূতাবাসের সামনে।চীনের রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের যাত্রীদের স্বজনেরা আজ বিক্ষোভে ফেটে পড়েন। ছবি: বিবিসি। 





প্রতিবাদ জানাতে সবাই একই রকম পোশাক পরেছেন। ব্যানার হাতে নিয়েছেন। যাওয়ার পথে মাঝপথে তাদের বাধা দেয় পুলিশ। কিন্তু স্বজনেরা নাছোড়বান্দা। বাস থেকে নেমে হেঁটে দূতাবাসের দিকে রওনা হন তারা। এ সময় সমস্বরে সবাই স্লোগান দিয়ে ওঠেন, ‘আমরা সত্য জানতে চাই’।





কুয়ালালামপুর থেকে ৮ মার্চ বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার পর মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট৩৭০ নিখোঁজ হয়। ১৬ দিন পর গতকাল সোমবার মালয়েশিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ ওই দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের আরোহীদের স্বজনদের মুঠোফোনে খুদে বার্তা পাঠায়। এতে গভীর দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ফ্লাইট৩৭০ নিখোঁজ হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। খারাপ আবহাওয়ার কারণে মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০এর সন্ধানকাজ বন্ধ করা হয়েছে।





তবে চীনের পক্ষ থেকে প্রমাণ দাবি করা হয়েছে। মালয়েশিয়ার কাছে থাকা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত চেয়েছে বেইজিং।


কুয়ালালামপুর থেকে ৮ মার্চ বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার পর মালয়েশিয়া এয়ারলাইনসের এই উড়োজাহাজটি নিখোঁজ হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর