,

সুয়ারেজে উড়ে মেসি-নেইমারবিহীন বার্সা ফাইনালে

news-image

লুইস ফেলিপে স্কলারির গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। শারীরিক অসুস্থতার কারণে ম্যাচের আগমুহূর্তে দল থেকে ছিটকে পড়েন লিওনেল মেসি। ফিটনেসে ঘাটতি থাকায় স্কোয়াডে থাকলেও নেইমারকে মাঠে নামাননি কোচ লুইস এনরিক। তবে, দুর্দান্ত হ্যাটট্রিকে দু’জনের অভাবটা যেন বুঝতেই দেননি লুইস সুয়ারেজ। আজ বৃহস্পতিবার জাপানের নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়।

ম্যাচের প্রথমার্ধের ৩৮ মিনিটে কোন দলই গোলের দেখা পাননি। কিন্তু বিরতিতে যাওয়ার ৬ মিনিট আগে কাতালানদের এগিয়ে নিয়ে যান সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর পেনাল্টি থেকে ম্যাচের ৬৭ মিনিটে শেষ গোলটি করে এভারগ্রান্ডের জালে শেষ গোলটি জড়ান সুয়ারেজ।

মেসি-নেইমারের অনুপস্থিতিতে দলের এমন জয়ে নির্ভার কাতালানরা। মেসি-নেইমার ছাড়াও যে বড় জয় পেতে বেগ পেতে হয়নি তাদের! তাই আগামী ২০ ডিসেম্বর ফাইনালে আর্জেন্টিনার রিভার প্লেটের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বার্সেলোনা বাহিনী।

পেটে প্রচন্ড ব্যথার কারণেই দলের বাইরে থাকেন মেসি। আর্জেন্টাইন তারকার কিডনিতে পাথর ধরা পড়েছে। তবে ভক্ত-সমর্থকদের এতোটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ব্যাপারটি অতটা গুরুতর নয়। তবে পেটে ব্যাথার সমস্যায় ভুগছেন মেসি। তাই শেষ রাতে তাকে পেইনকিলার বা ব্যথানাশক ঔষধ নিতে হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ