,

নেপালকে হারাল বাংলাদেশ

news-image

শাখাওয়াত রনির দুর্দান্ত গোলে সফরকারী নেপালকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ১৮ মিনিটে ইয়ামিনের পাস থেকে বল পেয়ে শাখাওয়াত রনি নেপালের দুই ফুটবলারকে কাটিয়ে দূরপাল্লার দুরন্ত শটে লক্ষ্যভেদ করেন। এরপর দুই দলেই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধে কোন দলই আর গোলের দেখা পাননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।

আগামী ২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল। এর প্রস্তুতি হিসেবেই এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক প্রীতি খেলা হিসেবে অনুমোদন পেয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ