,

পরস্পরের বন্ধু নয় শাহরুখ-অজয় : কাজল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম শ্রেষ্ঠ জুটি শাহরুখ খান আর কাজল। জুটি শুধু অনস্ক্রিনে নয়, এই জুটি বাস্তবেও খুব ভালো বন্ধু। এই দুজনের বন্ধুত্বের কথা সবারই জানা। শাহরুখ- কাজল জুটির ছবি মানেই হিট। কারণ তাদের বাস্তবের বন্ধুত্বের রসায়ন ভালো মতোই ফুটে উঠে টিভি পর্দায়। কিন্তু অনেকেই হয়তো জানেন না কাজলের স্বামী অজয় দেবগণের সঙ্গে শাহরুখের সম্পর্ক কোনদিনই ভালো নয়।
ডিসেম্বর ১৮ তে মুক্তি পাবে কাজল-শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে‘‚ তার আগে একটি সাক্ষাতকারে অজয় এবং শাহরুখের সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাজল।
কাজল বলেছেন ‘দুজন ব্যক্তির মধ্যে বন্ধুত্ব নেই কিন্তু তার মানে এই নয় সেই দুজনের মধ্যে শত্রুতা আছে। আমি এটা আগেও বলেছি। অজয় আর শাহরুখ একসঙ্গে পার্টি করে না বা সেলফি তোলে না‚ কিন্তু তার মানে এই নয় যে তারা একে অপরের শত্রু বা একে অপরের নামে কুৎসা রটাবে। শাহরুখ আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমি কোনদিন অজয়কে শাহরুখের সঙ্গে ভালো সম্পর্কে তৈরী করার জন্য বাধ্য করবো না। আমি আর অজয় কোনদিনই এই ব্যাপারে একে অন্যের উপর নিজেদের মতামত চাপানোর চেষ্টা করি নি আর ভবিষ্যতেও করবো না। এমন অনেক ব্যক্তি আছে যারা আমার খুব কাছের কিন্তু অজয়ের সঙ্গে তাদের সেরকম বন্ধুত্ব নেই।
কয়েকমাস আগে অজয় আর শাহরুখের বুলগেরিয়াতে দেখা হয়‚ আমরা সবাই একদিন একসঙ্গে খেতেও গেছি। আমার বাড়িতেও তাদের বেশ কয়েকবার দেখা হয়েছে। দুজনের মধ্যে বন্ধুত্ব নেই ঠিকই কিন্তু কোন অসন্তোষও নেই তাদের। আর আমার মনে হয় এমনটা খুব স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ