,

ব্যোমকেশের ঘনিষ্ঠ দৃশ্যে সেন্সরের কাঁচি

news-image

বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ডের কাঁচির কোপ থেকে রেহাই পেল না ব্যোমকেশ বক্সিও৷ অরিন্দম শীল পরিচালিকত‘হর হর ব্যেমকেশ’-এ একটি ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তোলেন বোর্ডের এক সদস্য৷ আর তাই ছবির প্রদর্শন থেকে সেটি বাদ দিতে হচ্ছে৷

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বহ্নিপতঙ্গ’ অবলম্বনে অরিন্দম শীলের এ ছবি৷ ছবিতে নুসরত জাহান অভিনীত একটি দৃশ্যেই কোপ পড়েছে সেন্সরের৷ জানা গিয়েছে, অন্তত চারটি ফ্রেম কাটার প্রস্তাব দিয়েছে বোর্ড৷ বোর্ডের এহেন সিদ্ধান্তে হতাশা চেপে রাখতে পারেননি পরিচালক স্বয়ং৷ তাঁর মতে কাহিনির প্রয়োজনেই ছবিতে এ দৃশ্য এসেছে৷ এমনকী দৃশ্যটিতে কোনও চুম্বনও নেই৷ অত্যন্ত নান্দনিকতার সঙ্গে তোলা একটি দৃশ্য যখন এভাবে বাদ দিতে হয়, তখন খারাপ লাগেই বলে জানিয়েছেন পরিচালক৷ যদিও ছবিমুক্তির কথা মাথায় রেখে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে তিনি নারাজ৷ বরং সেন্সরের প্রস্তাব মেনে নেবেন বলেই জানিয়েছেন৷

এতদিন ব্যোমকেশ হিসেবে আবির চট্টোপাধ্যায়কে দেখা গেলেও, অরিন্দম শীলের ব্যোমকেশে দেখা যাবে নতুন অজিত এ সত্যবতীকে৷ এ দুটি ভূমিকায় আছেন যথাক্রমে ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকার৷ ছবিতে এক বিশেষ চরিত্রে আছেন নুসরৎ জাহানও৷ তাঁর অভিনীত দৃশ্যই আপাতত বাতিল হতে চলেছে সেন্সরের কোপে৷ সার্টিফিকেট নিযে ছবিটি মুক্তি পাবে ১৮ডিসেম্বর৷

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ