,

ব্যাটে-বলে আলো ছড়ালেন যারা

news-image

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এই টি ২০ টুর্নামেন্টের তৃতীয় আসরে ব্যাটে-বলে যারা ভালো করেছেন তাদের নিয়েই এই আলোচনা। তৃতীয় আসরে ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে আছেন কুমার সাঙ্গাকারা, ইমরুল কায়েস, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও তিলকারত্নে দিলশান। বোলিংয়ে শীর্ষ পাঁচে কেভন কুপার, আবু হায়দার, থিসারা পেরেরা, সাকিব আল হাসান ও আজহার জায়েদি।

সেরা পাঁচ ব্যাটসম্যান
কুমার সাঙ্গাকারা : ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাঙ্গাকারাই দলের ব্যাটিং নির্ভরতা ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাটিংয়ের ধার একটুও কমেনি তার। ১০ ম্যাচে তিনি করেছেন ৩৮.৭৭ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৪৯ রান। দুটি হাফ সেঞ্চুরিতে তার সর্বোচ্চ রানের ইনিংস ৭৫। তার দল শেষ চারে এলিমিনেটর পর্বে বরিশাল বুলসের কাছে হেরে বিদায় নেয়।
ইমরুল কায়েস : এ আসরে তার কাছ থেকে এতটা প্রত্যাশা করেনি তার দলও। সেই ইমরুল কায়েসই বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। ৩৮.৭৭ গড়ে দুই হাফ সেঞ্চুরিতে তার রান ৩১২। সেমিফাইনাল ও ফাইনালে দুটি হাফ সেঞ্চুরি।
তামিম ইকবাল : বিপিএলে ছয় দলের মধ্যে ষষ্ঠ দল হিসেবে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চিটাগাং ভাইকিংস। দল না পারলেও অধিনায়ক তামিম ইকবালের ব্যাটে রানের ফোয়ারা ছুটেছে। নয় ইনিংসে ৩৭.২৫ গড়ে তামিমের রান ২৯৮। সর্বোচ্চ ৬৯।
মাহমুদউল্লাহ : দারুণ অধিনায়কত্বের সঙ্গে টানা রান করে গেছেন রানার্সআপ বরিশাল বুলসের মাহমুদউল্লাহ। মাশরাফির কাছে ট্রফিটা হাতছাড়া করলেও ১২ ইনিংসে তার রান ২৭৯। ২৭.৯০ গড়ে দুটি ফিফটি। মাশরাফিও মাহমুদউল্লাহর অধিনায়কত্ব ও ব্যাটিংয়ের প্রশংসা করেছেন।
তিলকারত্নে দিলশান : চিটাগাং ভাইকিংসে তামিমের ওপেনিং সঙ্গী এবার বিপিএলে রান পেয়েছেন। তামিমের অনুপস্থিতিতে শেষ ম্যাচে অধিনায়কত্বও করেছেন এই শ্রীলংকান। ওই ম্যাচে ক্রিস গেইলের ঝড়ে বরিশালের কাছে বড় ব্যবধানে হারে তার দল। টুর্নামেন্টে ১০ ইনিংসে ২৮.৮৮ গড়ে দিলশানের রান ২৬০।
সেরা পাঁচ বোলার
১) কেভন কুপার : বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। মাত্র নয় ম্যাচে পেয়েছেন ২২ উইকেট। নিজের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন বরিশাল বুলসের কুপার। ওই ম্যাচে তার বোলিং ফিগার ৪-১-১৫-৫। এবারের বিপিএলে তো বটে, কুপারের টি ২০ ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ম্যাচেই শুধু উইকেটশূন্য ছিলেন। এরপর সাতটি ম্যাচের সবগুলোতে উইকেট পেয়েছেন।
২) আবু হায়দার রনি : বিপিএল থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি বলা যায় আবু হায়দার। টুর্নামেন্টের শুরু থেকেই উইকেট নিয়েছেন নিয়মিত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বোলারের ১২ ম্যাচে ২১ উইকেট। শেষ ম্যাচে কোনো উইকেট পাননি এই বাঁ-হাতি পেসার। মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসানদের ধারণা, রনি হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা।
৩) থিসারা পেরেরা : রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার ১২ ম্যাচে ১৮ উইকেট পেয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিয়েছিলেন তিন উইকেট, জিতেছিল রংপুর। প্রথম কোয়ালিফায়ারে সেই কুমিল্লার বিপক্ষেই পাঁচ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি।
৪) সাকিব আল হাসান : বিশ্বেসেরা অলরাউন্ডার এবারের বিপিএলেও বল হাতে সফল। ১১ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পায়নি রংপুর। তৃতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তার চার উইকেটেই জয় পায় রংপুর। শিরোপা দৌড়ে শেষপর্যন্ত না থাকতে পারলেও রংপুর অধিনায়ক বল হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই।
৫) আজহার জায়েদি : এবারের বিপিএলে ব্যাটে-বলে সবচেয়ে বেশি আলো ছড়ানো বিদেশী তারকা। ১১ ম্যাচে ১৭ উইকেট তার। চার ওভারে ১১ রান দিয়ে নেয়া তার চার উইকেট প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে অল্প রানে বেঁধে ফেলতে সাহায্য করে। সবচেয়ে কৃপণ বোলারও জায়েদি। টুর্নামেন্টে কমপক্ষে ২০ ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট তার (৪.৭৮)।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস