বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃতিক-সোনমের প্রেম!

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার প্রেমে মজবেন হৃতিক রোশন ও সোনম কাপুর। তাদের প্রেম নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানান আলোচনা। সবার ভেতর নানা প্রশ্নের জন্ম হয়েছে এই প্রেম নিয়ে। অবশ্য সব প্রশ্নের উত্তর একটাই। বাস্তব জীবনে তারা জুটি হচ্ছেন না। প্রেম করবেন ‘আশিকী ৩’ ছবিতে। সিক্যুয়ালের নতুন এ ছবিটি নির্মাণ করবেন অমিত শর্মা। ডিএনএর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে।
বলিউডে এ পর্যন্ত সোনমের সঙ্গে কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি হৃতিককে। তবে ‘ধীরে ধীরে’ গানের ভিডিওতে তাদের রোমান্স দেখেছেন দর্শক। সেটি প্রচারে আসার পর ব্যাপক দর্শক সাড়া পেয়েছিলেন এই দুই তারকা। তখন অনেকেই বলেছিলেন এ জুটিকে দিয়ে একটি ছবি নির্মাণ করা উচিত। দর্শকের সেই আগ্রহ দেখেই এগিয়ে এসেছেন রোহিত শর্মা।
মিউজিক ভিডিওর পর এবার অভিনয় দিয়ে মাতাবেন হৃতিক-সোনম। বিষয়টি নিয়ে এখনই বলিউডে টান টান উত্তেজনা বিরাজ করছে। আশিকী’র আগের সিক্যুয়ালটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। সেই থেকে তাদের বাস্তব জীবনেও প্রেম চলে আসছে। এবার কি তাহলে হৃতিক ও সোনমের মধ্যে একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটবে? এমন প্রশ্নই এখন দোলা দিচ্ছে সবার মনে।

এ জাতীয় আরও খবর

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন