বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিই আমাকে উৎসাহ দিতো, উৎসাহ দিতো : কাপালি

news-image

নিউজ ডেস্ক : পাঁচ চারে ২৮ বলে ৩৯ রান। টি-টোয়েন্টির বিবেচনায় আহামরি কোন ঘটনা নয়। কিন্তু, সেটা যদি হয় ম্যাচ জয়ী ইনিংস, তাহলে তার গুরুত্ব অনেকাংশে বেড়ে যায়। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে সেটা হলে তো কোনও কথাই নেই। আর সেই কাজটাই করেছেন টুর্নামেন্টের ক’দিন আগেও দল না পাওয়া এক সময়ের জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান অলক কাপালি।
কাপালির অসাধারণ ব্যাটিংয়েই স্নায়ুক্ষয়ী ফাইনালে শেষ বলে ম্যাচ জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, মাশরাফি বিন মুর্তজার কারণেই তিনি নিজেকে ফিরে পেয়েছেন। বললেন, ‘মাশরাফিই আমাকে সব সময় সান্ত্বনা দিতো, উৎসাহ দিতো। বলতো আমি চেষ্টা করলে সব পারব।
তার কথাতেই আশ্বস্ত হয়েছি। তবে আমি সুযোগ কম পেয়েছি নিজেকে মেলে ধরার। যেটুকু পেয়েছি সেটুকু কাজে লাগানোর চেষ্টা করেছি।’ দীর্ঘদিনের সাবেক সতীর্থ অলককে হয়তো পুরো টুর্নামেন্টে সেভাবে ব্যবহার করতে পারেননি অধিনায়ক মাশরাফি। কিন্তু অধিনায়কের যেন তুরুপের সেরা তাসই ছিলেন এই অলরাউন্ডার। যেই তাসটি শেষ চাল হিসেবে খেলে দিলেন মাশরাফি এবং সৌভাগ্যক্রমে সেই খেলায় জিতেও আসলেন শ্বাসরুদ্ধকরভাবে। কাপালিও জানালেন খুব বেশি সুযোগ পাননি। তবে ফাইনালের দিন সুযোগ পেয়েই কাজে লাগাতে পেরেছেন বলে স্বস্তি তার কন্ঠে।
বললেন, ‘চেষ্টা করি প্রতিটি ম্যাচ ভালো করার। কিন্তু সব ম্যাচে (ওপরে) ব্যাট করার সুযোগ ছিল না। আজ সুযোগ ছিল। বেশিরভাগ ম্যাচেই ভালোভাবে জিতেছি, এজন্য সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়ে কাজে লাগাতে পেরেছি।’

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে