ক্রিকেট টিম কিনছেন সানি লিওন!

news-image

ভারতে নিজের আসনটা ক্রমেই শক্ত করছেন সানি লিওন। নানা নিন্দা আর সমালোচনাকে গায়ে না মেখে বলিউড মাতিয়ে যাচ্ছেন। এবার নাকি তিনি ক্রিকেট টিমের মালকিন হচ্ছেন। শোনা যাচ্ছে বক্স ক্রিকেট লিগে চেন্নাইয়ের হয়ে টিম কিনছেন সানি৷ তাঁর টিমের নাম হবে 'চেন্নাই সোয়েগার'৷ মূলত সেলেবদের নিয়েই এই বক্স ক্রিকেট লিগ হয়ে থাকে৷ জোর গুঞ্জন, সানির টিমে থাকবেন সংগ্রাম সিংহ, মৌনি রায়ের মতো অভিনেতারা৷ তবে এই টিমের ট্রাম্পকার্ড যে সানি নিজেই তা আর বলার অপেক্ষা রাখে না। ফিল্মপাড়ার লোকেরা এটাকে সানি লিওন রিটার্নস বলে অভিহিত করছেন। তা হঠাত্ ক্রিকেট টিম কেনার ইচ্ছে হল কেন সানির? নায়িকার কথায়, ''আমি ছোটবেলা থেকেই ক্রিকেট ভালবেসে বড় হয়েছি। আর ভারতের মানুষ ক্রিকেট ভালবাসেন। তাই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলে মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও বাড়বে।'' নিন্দুকেরা অবশ্য বলছেন, ক্রিকেট ভালবেসে নয়, বরং প্রচারের থাকার তাগিদেই ফের এক নতুন রাস্তা বেছে নিয়েছেন সানি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত