,

সরাইলে বিজয় দিবস পালিত

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক গৌরবোজ্জল ৪৪তম বিজয় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে। রাত ১২টা ১মিনিটে ২১বার তোপধ্বনির মাধ্যমে বিসটির সূচনা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামালীগ বিএনপি সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও এনজিও সংঘঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্ফস্তবক অর্পণ করেন। ভোরে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর স্থানীয় বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠান ও সংঘঠনের স্কাউট দলের কুচ-কাওয়াজ এবং কসরত প্রদর্শিত হয়। সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধার উপস্থিতিতে দ্বিতীয়বারের মত সেখানে শিক্ষা কর্মকর্তা সহীদ খালেদ জামিল খানের হাত থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকায়েপ প্রকল্প কর্তৃক প্রদত্ত “প্রাতিষ্ঠানিক কৃতিত্ব সনদ” গ্রহন করেন দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি শামীমুল হক। ২০১২ খ্রিষ্টাব্দেও তিনি এ কৃতিত্বের সনদ অর্জন করেছিলেন। সকাল ১১টায় ইএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে সকল রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারন মানুষের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। বাদ যোহর সকল মসজিদে শহীদদের উদ্যেশ্যে মিলাদ ও দোয়া করা হয়। এ ছাড়া মোরগ লড়াই, কাবাডি ও ফুটবল খেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়। 
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ