মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত
সোহাগ খন্দকার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে “নতুন বাংলায় শপথ করি, মাদকমুক্ত দেশ গড়ি”—এই স্লোগানকে ধারণ করে মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এর সভাপতিত্বে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে এই আয়োজন করা হয় ।
উপজেলার আটটি ইউনিয়নের ৬৮ জন গ্রাম পুলিশ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। সাইকেল র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মাদকবিরোধী প্রচারণা জোরদার করা এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য রুখে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন প্রমূখ ।











