,

ফ্রান্সে চিত্রনায়ক মারুফ আটক

news-image

নিরাপত্তার কারণ দেখিয়ে ঢালিউডের চিত্রনায়ক কাজী মারুফকে প্যারিস থেকে ঢাকাগামী বিমানে উঠতে দেয়নি ফ্রান্সের প্যারিস শার্লে দ্য গল বিমানবন্দর কর্তৃপক্ষ। ১২ ডিসেম্বর সেখান থেকে দুবাই হয়ে তার ঢাকা ফেরার কথা ছিল। তাকে সেখানে নিরাপত্তাবাহিনীর হেফাজতে নেওয়া হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। এরপরও তাকে দুইদিন আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে দূতাবাসের সহযোগিতায় সোমবার সকালে মুক্তি দেওয়া হয় এবং প্যারিস ত্যাগের অনুমতি মেলে। সোমবার সকালের একটি ফ্লাইটে মারুফ প্যারিস ছেড়ে যান। ঢাকায় মারুফের পারিবারিক সূত্র জানায়, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ছেলে পারিবারিক কাজে গত ২৮ নভেম্বর তিনি ফ্রান্সে যান। মারুফের দেশে ফেরার কথা ছিল গত ১২ ডিসেম্বর।

এ বিষয়ে জানতে চাইলে নায়ক মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আজ সন্ধ্যায় (সোমবার) তার দুবাই পৌঁছানোর কথা, দেশে ফিরে না আসা পর্যন্ত আমার দুশ্চিন্তা দূর হবে না। তবে সে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ করতে পেরেছে সে সন্ত্রাসী নয়। সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ ও সুন্দরভাবে দেশে ফেরত আসে।’

এ ব্যাপারে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, পারিবারিক একটি কাজে তিনি ফ্রান্সে এসেছিলেন। দেশে ফেরার জন্য ১২ ডিসেম্বর বিমানবন্দরে গেলে তাকে আটক করা হয়। আসলে মুসলিম যত যাত্রী ছিলেন, তাদের সবাইকেই সেখানে আটক করা হয়। গত দুইদিন মারুফ বিমানবন্দরের আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। ফ্রান্স কর্তৃপক্ষের কাছে মারুফের নানা ধরনের ছবি ও দেশে তার সিনেমা করার অভিজ্ঞতার প্রমাণ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখিয়ে প্রমাণ করা হয়েছে তিনি বাংলাদেশের একজন অভিনয়শিল্পী।’

ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে দেশগুলো। এই বাড়তি নিরাপত্তার কারণেই মারুফকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে দূতাবাস সূত্র জানায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে