,

নতুন তিশা নতুন সময়, ১০ বছর পর কানিজ সূবর্ণা

news-image

তার নামও তিশা। নতুন তিশা নামেই সমধিক পরিচিত। পুরো নাম তানজিন তিশা। পুরনো তিশার সিনেমা ব্যস্ততায় নতুন তিশার নাট্যজগৎকে পুরোটাই দখলে নিয়েছেন। সময়কে ভালোভাবেই আঁকড়ে ধরেছেন তিনি। খণ্ড কিংবা ধারাবাহিক- সব নাটকেই রয়েছে তার উপস্থিতি। চ্যালেঞ্জিং চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণের চেষ্টা করছেন প্রতিনিয়ত। সম্প্রতি মুরাদ পারভেজ তার নির্মাণাধীন দুটি নাটকে তানজিন তিশাকে নিয়ে কাজ করছেন। এরই মধ্যে শ্রীমঙ্গলে শুটিং শেষ হয়েছে তিশা অভিনয় করেছেন ‘অন্তর্মিল’ নাটকে। শ্রীমঙ্গলে নাটকটির শুটিং হয়েছে। আগামী ২০ ডিসেম্বর আবারো শ্রীমঙ্গলে শুটিং করবেন মুরাদ পারভেজের রচনা ও পরিচালনায় ‘সেভেনটিন ডেইজ’ নাটকে।শুধু নাটকেই নয়। চলচ্চিত্রে অভিনয়ের জন্যও প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
 

 

১০ বছর পর কানিজ সূবর্ণা

 সর্বশেষ ২০০৭ সালে একটি অডিও অ্যালবামের গানে কণ্ঠ দেন কানিজ সূবর্ণা। তার সর্বশেষ মিউজিক ভিডিওটিও এসেছিল তারও দুই বছর আগে। এবার প্রায় ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ গায়িকা। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি।sobo ডিজে রাহাত ফিচারিং-এ গানের শিরোনাম ‘সাড়া দাওনা’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর করেছেন মীর মাসুম। আজ থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে দেখা যাবে ভিডিওটি। এ প্রসঙ্গে কানিজ সূবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি করা হয়েছে। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।’ আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিক্সড অ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও শোনা যাবে ‘সাড়া দাওনা’ গানটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে