বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে দুই বাংলার কবিদের মিলনমেলা

news-image

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুরে উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল সন্ধা অনুষ্ঠিত হয় দিনব্যাপী বাংলা কবিতা উৎসব। এপার ও ওপার দুই বাংলার কবিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় সিরাজদিখান তানিয়া বাগান কবিতা উৎসব প্রাঙ্গন।
বিজয় দিবস উপলক্ষে মাসিক বিক্রমপুরের আয়োজনে টাচিং সোলস ইন্টারন্যাশনালের অর্থায়নে, চাঁদের হাট ও কাওছার স্মৃতি পরিষদের সহযোগিতায় দুই দেশের (বাংলাদেশ-ভারত) কবিতা উৎসবে অর্ধশতাধিক কবি, লেখক, ছড়াকার, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক ও অনুবাদকরা অংশগ্রহণ করেন।


আলোচ্য বিষয় ছিল- কবিতা কি এবং কেন, বাংলাদেশের উত্তর আধুনিকতা, রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা, প্রেম ও বিদ্রাহ, কবিতার ছন্দ, মাসিক বিক্রমপুর ইত্যাদি। বাংলাদেশের শতাধিক ও ভারতের ২৮ জন কবি এ উৎসবে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি ছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলী ইমাম, জাকারিয়া পিন্টু, জাহাঙ্গীর ফিরোজ, রোকেয়া ইসলাম, শাহ আলম বাদশা, আল হাফিজ, তাহমিনা কোরাইশি, সৈয়দ আহসান কবির, শাহিদা আশরাফি, ড. মুহম্মদ জমির হোসেন, মাহবুবা ফারুক, ফাহিম ফিরোজ।


ভারতীয় অতিথিদের মধ্যে ছিলেন- অপূর্ব দত্ত, অলোক বন্দোপাধ্যায়, আব্দুস শুকুর খান, দেবী রায়, নির্মাল্য মুখোপাধ্যায়, পার্থসারথি গায়েন, মনিশংকর রায়, শ্যামল কান্তি দাস, মুকুল মাইতি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, জ্যোর্তিময় দাশ প্রমুখ।