নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় নবীনগরের আয়েশা আমজাদ টাওয়ারের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
বীর মুক্তিযোদ্ধা ও উদ্ভিদতত্ত্ববিদ এবং প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, প্রয়াতের পরিবারের পক্ষে নাজনীন বীথি এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।স্মরণ সভা সঞ্চালনা করেন আব্বাস উদ্দিন হেলাল।
বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট রফিকুল হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্ম ও অবদানের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান, নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। তাঁর আদর্শ ও কর্ম সবার মাঝে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় বক্তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।











