রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

news-image

বিনোদন ডেস্ক : চলনে-বলনে, সাজপোশাকে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তাকে দেখা গেল কিছুটা ভিন্ন সাজে। লাল রঙের পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল!

এমন লুকে এর আগে দেখা যায়নি অপুকে; তাই যেন এবার ভক্তরা তার এই ব্যতিক্রমী লুকে দেখে খানিক তাজ্জব বনেই গেলেন!

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে দেখা গেছে লাল রঙের নকশা করা ট্র্যাডিশনাল পোশাকে। সঙ্গে গলায় জড়ানো ভিন্ন রঙের ওড়না। কানে বড় ঝুমকা, হাতে রঙিন চুরি; সব মিলিয়ে এক অনন্য রূপে দেখা গেছে তাকে।

কখনো বাইকের পাশে দাঁড়িয়ে, কখনো শুয়ে-বসে ক্যামেরায় ধরা দিয়েছেন চিত্রনায়িকা। আবার কখনও আবেদনময়ী ভঙ্গিতেও নিজেকে মেলে ধরেছেন। অপুর এমন লুক দেখে মুগ্ধ না হয়ে পারল না ভক্তরা।

সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে অপু বিশ্বাসের ভক্তদের কেউ লিখেছেন ‘আগুন’, কেউ আবার তুলনা করেছেন বলিউড অভিনেত্রীদের সঙ্গে।

ছবির সঙ্গে নিজের জীবনদর্শনের কথা তুলে ধরেছেন অপু। লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই’।

এ জাতীয় আরও খবর

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর