,

পাকিস্তানী ছেলেরা মেয়ে সেজে কবাডি বিশ্বকাপের ফাইনালে!

news-image

স্পোর্টস ডেস্ক : নারী কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের আগে লিঙ্গ বিতর্কে উত্তাল হয়ে উঠেছে দুই দেশের ক্রিড়াঙ্গণ। ভারতে এই বিশ্বকাপ খেলতে আসা ইংল্যান্ড দল অভিযোগ করেছে, পাকিস্তানের নারী কবাডি দলে কিছু খেলোয়াড় আসলে পুরুষ।

পাতিয়লায় মহিলা কাবাডি বিশ্বকাপে খেলতে আসা পাকিস্তান আর ইংল্যান্ড দল একই হোটেলে উঠেছে। তিন চার দিন পরই হঠাৎ সন্দেহ দানা বাধে ইংল্যান্ড দলের। যাদের সঙ্গে ওরা এক হোটেলে আছে তারা আসলে মেয়ে তো! সন্দেহটা সত্যি হওয়ার প্রমাণও নাকি মেলে। আর তাই ভারতে কাবাডি বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড দলের অভিযোগ, পাকিস্তানের পুরষরা আসলে মেয়ে সেজে এবারের বিশ্বকাপে খেলতে এসেছে। তাই কাবাডি মহিলা বিশ্বকাপে পাক খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার দাবি জানিয়ে আয়োজকদের চিঠিও লেখে ইংল্যান্ড কাবাডি ফেডারেশন।

পাকিস্তানের মহিলা দলে আসলে পুরুষরা খেলছে, এই কথা পরিষ্কার জানিয়ে এক ব্রিটিশ খেলোয়াড় বলেন, বাবা কি শক্তি ওদের গায়ে! কিছুতেই পারা যাচ্ছে না। দৈহিক গঠনও পুরো পুরুষদের মত। আমি নিশ্চিত ওরা আসলে পুরুষ।

প্রসঙ্গত, পাকিস্তানের মেয়েরা চলতি বিশ্বকাপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে পাকিস্তান সহজেই হারিয়ে দিয়ে আমেরিকাকে। ফাইনালে পাকিস্তানের মেয়েদের মুখোমুখি ভারত। তার আগে এই লিঙ্গ বিতর্কে সরগরম ক্রীড়ামহল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ