,

রেহামের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন ইমরান খান

news-image

ডেস্ক রিপোর্ট : রেহামের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকার বিরুদ্ধে রেহাম নানা অভিযোগ করেছিলেন। সেসব প্রত্যাখ্যান করেছেন ইমরান। এ খবর দিয়েছে জি নিউজ। রেহামের অভিযোগ ছিল, ইমরান ও তার পরিবার তাকে রান্না করতে বাধ্য করতো। এমনকি তারা চাইতো রেহাম সব সময় বাড়িতে থাকুক, ঘর সংসার দেখাশেনা করুক। বিচ্ছেদের পর এসব দাবি করেছিলেন রেহাম। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এ প্রসঙ্গে ইমরান বলেন, তার বিরুদ্ধে যে সব রটেছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোন ভিত্তি নেই। তাকে কালিমালিপ্ত করার জন্যই এমন অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫’র জানুয়ারিতে বিবিসি-র সাবেক সাংবাদিক রেহাম খান ইমরানকে বিয়ে করেন। দশ মাস কাটতে না কাটতেই ৩০শে অক্টোবর রেহামের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন ইমরান। রেহামের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে যে তিনি ইমরানের রাজনৈতিক ব্যাপারে নাক গলাতে শুরু করেছিলেনন। পরে এক সাক্ষাতকারে বিবাহ-বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে রেহাম ইমরান ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর