বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ঐতিহাসিক নির্বাচনে প্রথমবারের মতো ১৭ নারী নির্বাচিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ঐতিহাসিক পৌর নির্বাচনে প্রথমবারের মতো ১৭জন নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। দেশটিতে এই প্রথম নারীরা নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলো।

শনিবার ভোটগ্রহণ শেষে রোববার আনুষ্ঠানিকভাবে পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায় নির্বাচনে ২ হাজার ১শ কাউন্সিলর আসনে বিভিন্ন পদের জন্য লড়েছেন ৯৭৮ জন নারী প্রার্থী ও প্রায় ৭ হাজার পুরুষ প্রার্থী।

এদিকে নির্বাচনে ভোট দিতে নাম নিবন্ধন করেন ১ লাখ ৩০ হাজার নারী। সেখানে সাড়ে ১৩ লাখেরও বেশি পুরুষ ভোটার নাম লিপিবদ্ধ করেন। রাজশাসিত ও রক্ষণশীল দেশটিতে নারীদের এ সুযোগ করে দেয়ার ঘটনাকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি আরবে ১৯৬৫ সালের পর এই প্রথম কোন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে