,

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

news-image

সিরিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত হোমস নগরীতে শনিবার একটি বড় ধরনের গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও বহুসংখ্যক লোক আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।

নগরীর আল-জাহরা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ এলাকার অধিকাংশ বাসিন্দা আলাভি শিয়া সম্প্রদায়ের। প্রেসিডেন্ট বাশার আল আসাদও এ সম্প্রদায়েরই সদস্য। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বিস্ফোরণে আটজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নিহতের সংখ্যা আটজন বলেই জানিয়েছে। তবে তাদের মতে আহতের সংখ্যা অন্তত ৩৫। সংস্থা জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

মনিটরিং গ্রুপটি জানায়, নগরীতে দ্বিতীয় একটি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। তবে এর কারণ পরিষ্কার নয়। একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, বিস্ফোরণটি ছিল ভয়ংকর। তার মতে এটি হোমসে অন্যতম বৃহত বিস্ফোরণের ঘটনা। তিনি বলেন, বিস্ফোরণস্থলে মানুষের ক্ষতবিক্ষত অঙ্গপ্রত্যক্ষ পড়ে ছিল। বিস্ফোরণ স্থলে বড় গর্ত হয়ে গেছে। আতঙ্কে লোকজনকে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে।
 
প্রাদেশিক গভর্নর তালাল বারাজি বলেন, বিস্ফোরণের জন্য ব্যবহৃত গাড়িতে অন্তত ১৫২ কেজি বিস্ফোরণ ছিল। বাসস

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১