,

পাকিস্তান লিগে (পিএসএল) বাংলাদেশি ১০ ক্রিকেটার

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), অস্ট্রেলিয়ার বিগব্যাশ কিংবা ক্যারিবিয়ান লিগ পৃথিবীর সেরা লিগগুলোতে খেলেছে বাংলাদেশি ক্রিকেটাররা। এবার বাংলাদেশিদের বিদেশি সুপার লিগের তালিকায় যোগ হচ্ছে পাকিস্তানের নাম।

আগামী বছরের ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এ টুর্নামেন্টে বাংলাদেশের দশ ক্রিকেটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। পাঁচ ফ্রাঞ্চাইজির এ টুর্নামেন্টর জন্যে ৩০৮ ক্রিকেটারকে বাছাই করেছে পিএসএল গভর্নিং কাউন্সিল। এতে দেশি (পাকিস্তানের) ক্রিকেটারের সংখ্যা ১৩৭ ও বিদেশি ক্রিকেটার ১৭১ জন।  

ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। ক্যাটাগরি অনুযায়ী সাকিব আল হাসান খেলোয়াড় তালিকায় সবার ওপরে আছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে সাকিবের জায়গা হয়েছে। এ ক্যাটাগরিতে অন্যান্য বিদেশি ক্রিকেটার হলেন ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মতো তারকারা। 
 
ডায়মন্ড ক্যাটাগরিতে না থাকলেও ‘গোল্ড’ ক্যাটাগরিতে আছেন বাংলাদেশে পাঁচ ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। সিলভার ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে